সাতক্ষীরার দুই স্টেশন দিয়ে সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭

সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে জেলেদের সুন্দরবনে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকে কৈখালী ও কদমতলা স্টেশন থেকে জেলেদের অনুকূলে পাস (অনুমতিপত্র) প্রদান স্থগিত করা হয়।

বনবিভাগ সূত্রের দাবি, বাঘ গণনার জন্য ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি স্থাপনের স্বার্থে জেলেদের বনে প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে যথারীতি জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হলেই অপর দুটি স্টেশন উন্মুক্ত করে দেওয়া হবে।
 
এদিকে, মঙ্গলবার সাতক্ষীরা রেঞ্জের ছোট কেয়াখালী ও পুষ্পকাটি এলাকা থেকে তিনটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। মাছ শিকারের অনুমতি নিয়ে অভয়ারণ্য এলাকায় গিয়ে মাছ শিকারের সময় মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় মাছ শিকারের বড়শী, কিছু সুন্দরী গাছের কচাসহ তিনটি নৌকা উদ্ধার করে অভিযানে থাকা বনকর্মীরা। আটক জেলেদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হলেও অপ্রাপ্ত বয়স্ক একজনকে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি