ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেলো ২ বন্ধুর

বাগেরহাট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) ও একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)। তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ফকিরহাট থানার ওসি আলিমুজ্জান জানান, বুধবার দুপুরে বাগেরহাট-ঢাকা মহাসড়কের চেয়ারম্যানবাড়ী মোড়ে অজ্ঞাত ট্রাক একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক