নিত্য পণ্যের দাম কমানো ও আর্মি রেটে রেশন বরাদ্দের দাবি

মাগুরা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮

চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও মাগুরা টেক্সটাইল মিল চালুর দাবিতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ। এ  সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক এ টি এম আনিছুর  রহমান, বাসদের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু ও বাসদ জেলা কমিটির সদস্য ভোবতোষ বিশ্বাস জয়।

সমাবেশ থেকে অবিলম্বে চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে আনার পাশাপাশি শ্রমজীবী মানুষের মাঝে আর্মি রেটে রেশন বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে জেলায় কর্মসংস্থান সৃষ্টির জন্য মাগুরা টেক্সটাইল মিলটি চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী