কবর খুঁড়তে গিয়ে পাওয়া মুক্তিযুদ্ধের সময়ের মাইনটি নিষ্ক্রিয় করলো র‍্যাব 

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ০০:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০০:০৫

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কবর খুঁড়তে গিয়ে পাওয়া মুক্তিযুদ্ধের সময়ের মাইনটি নিষ্ক্রিয় করেছে র‍্যাব-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (০৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইনটি নিষ্ক্রিয় করা হয়।

সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খানের নেতৃত্বে র‍্যাব-৬ খুলনার বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মাইনটি নিষ্ক্রিয় করেন। দীর্ঘদিনের পুরনো হলেও সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মাইনটি নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা, কলারোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধাসহ র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা। 

কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, ‘মাইনটি এম-২ এ-৪ অ্যান্টি পারসোনাল মাইন (পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি-৭)। ধারণা করা হচ্ছে, মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা কাকডাঙ্গা এলাকায় পুঁতে রেখেছিল। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের পাশে বাঁশবাগানে কবর খোঁড়ার সময় মাইনটি পাওয়া যায়। দুপুরে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট মাইনটি নিষ্ক্রিয় করে। দীর্ঘদিনের পুরনো হলেও নিষ্ক্রিয়ের সময় মাইনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি