সেচ পাম্পের পাইপের ভেতরে নারীর ক্ষতবিক্ষত লাশ, সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ২৩:৫৪ আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২৩:৫৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সোলার সেচ পাম্পের পাইপের ভেতর থেকে ডালিমা খাতুন নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোলবাগুন্দা গ্রামে গাবতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডালিমা খাতুন (৪৫) একই গ্রামের ফোন্টু মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় ফোন্টু মণ্ডলকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীদের সঙ্গে মেলামেশা করতেন ফোন্টু মণ্ডল। বিষয়টি জানার পর নিষেধ করেন স্ত্রী ডালিমা খাতুন। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। একই বিষয়ের জের ধরে গত বুধবার রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর লাশ পোলবাগুন্দা গ্রামে গাবতলা মাঠের মিলন আলীর সোলার সেচ পাম্পের পাইপের ভেতরে রেখে যান। তখন থেকে ডালিমা খাতুনের সন্ধান করছিলেন পরিবারের লোকজন।
 
বৃহস্পতিবার সকালে সেচ পাম্পের পাইপের কাছে রক্ত ও মাথার চুল পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে পাইপের ভেতর লাশ দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে পাইপের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ডালিমা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। ওই ঘটনায় নিহতের স্বামী ফোন্টু মণ্ডলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন ফোন্টু মণ্ডল।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক