আ.লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পৌরমেয়রকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ

যশোর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৪:২৪আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:২৪

যশোরের ঝিকরগাছা পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশাকে অফিসে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মর্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন মেয়র নিজেই। তার অভিযোগ, হত্যা হুমকির এ ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় অভিযোগ দিলেও মামলা নিচ্ছে না পুলিশ।

যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র মোস্তফা আনোয়ার পাশা জানান, গত ১৫ মার্চ বেলা পৌনে ১২টার দিকে তিনি পৌর কার্যালয়ে ছিলেন। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ হঠাৎ তার অফিস কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং গুলি করে হত্যার হুমকি দেন। অফিস কক্ষের সামনে অস্ত্রধারী ৭/৮জন দাঁড়িয়ে ছিল।

তিনি আরও অভিযোগ করেন, সর্বশেষ পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেলেও মুছা মাহমুদ গং নৌকার বিপক্ষে নির্বাচন করেন। এছাড়া গত ১৫ মার্চ আওয়ামী লীগ অফিস করার অজুহাতে একটি বিবাদমান সম্পত্তির তালা ভেঙে দখল করেন। এর প্রতিবাদ করায় মুছা মাহমুদ ও তার ক্যাডাররা অফিসে ঢুকে তাকে হত্যার হুমকি দেন। 

এ বিষয়ে পৌর পরিষদের জরুরি সভা করে সরকারি কাজে বাধাদান ও গুলি করে হত্যার হুমকি দেওয়ায় পৌর পরিষদের প্যাডে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ এজাহারটি গ্রহণ করলেও মামলা রেকর্ড করছে না বলে অভিযোগ করেন মেয়র। 

তিনি বলেন, ‘মুছা মাহমুদ আওয়ামী লীগ নেতার লেবাসে অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি আওয়ামী লীগকেই নির্যাতন করে চলছেন।’

তিনি এ ঘটনার আইনগত ও দলীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ বলেন, ‘ওই সম্পত্তি জাভেদ নামে এক ব্যক্তির। দলীয় কার্যালয় করার জন্য ওই জমিটি তার কাছ থেকে কেনা হয় এবং ২০১৩ সাল থেকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। দীর্ঘদিন অফিসটি বন্ধ ছিল। বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের লক্ষ্যে ওই ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছিল। সেটা নিয়েই পৌর মেয়র জলঘোলা করার চেষ্টা করেন। আমি তার প্রতিবাদ করেছি মাত্র। তাকে গালিগালাজ বা হুমকি-ধমকি দিইনি। উল্টো তিনি আমাকে পিস্তল দেখিয়ে শাসিয়েছেন। আর এখন মিথ্যাচার করে বেড়াচ্ছেন।’

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘পৌর মেয়রের অভিযোগ পেয়েছি। দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি