সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার ৬

মাগুরা প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ০৯:৩৮আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৯:৩৮

মাগুরা শহরের পুরাতন বাজারে সুড়ঙ্গ খুঁড়ে বৈদ্যনাথ জুয়েলারি থেকে স্বর্ণ ও রূপার গহনা চুরির ঘটনায় ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৪ পিস ব্রোঞ্জের চুড়ি, ২২ ভরি ১০ আনা সোনা ও ২৯০ ভরি রূপা উদ্ধার করে পুলিশ ।

মাগুরা জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা রবিবার (১৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আবুল হাসান, মেহেদী হাসান, মিরাজুল ইসলাম, মিন্টু শেখ, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন।

পুলিশ সুপার জানান, বৈদ্যনাথ জুয়েলার্সে বৃহস্পতিবার রাতে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে চুরি হয়। এ ঘটনায় বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যে মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাররা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মিরাজের নামে ছয়টি, মেহেদী হাসানের নামে একটি, ইয়াসিনের নামে তিনটি, মোস্তাফিজুরের নামে তিনটি ও আবুল হাসানের  নামে তিনটি বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে । এ ব্যাপারে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

/আরআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি