এক বস্তা ভুসির ভেতরে আড়াই কোটি টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ০৩:৫১আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:৫১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি-৬। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ঝাঝাডাঙ্গা গ্রামে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালাই। এ সময় আমরা সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে ৩০০ গজ ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নিই। বিকাল ৩টায় এই এলাকা দিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখে সন্দেহ হলে গতিরোধ করি। তখন ভ্যান থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় ভ্যানের ওপরে এক বস্তা ভুসি পাই। ভ্যানের আরোহীদের বস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির বলে জানান। পালিয়ে যাওয়া ব্যক্তির ব্যাপারে আরোহীদের জিজ্ঞাসা করলে তারা চেনেন না বলে জানান। পরে ভুসির বস্তা খুলে অভিনব কায়দায় লুকানো তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাই। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা।

লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান আরও বলেন, এ ঘটনায় বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের