বৃষ্টিতে ৫ টাকার ভাড়া ১০ টাকা চাওয়ায় ঝগড়া, যাত্রীকে ঘুষি মেরে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ০২:১০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০২:১০

সাতক্ষীরায় পাঁচ টাকার ভাড়া ১০ টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার সময় যাত্রীকে ঘুষি মেরে হত্যার ঘটনায় ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন মিন্টু। গত ১৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজারের মোচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমরেজুল ইসলাম মোচড়া মোড় এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ মার্চ) সকালে নীলফামারীর ডোমার থানা এলাকায় মিন্টুর খালাতো বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন, ঘটনার দিন বৃষ্টি হওয়ায় পাঁচ টাকার ভাড়া মোমরেজুল ইসলামের কাছে ১০ টাকা চেয়েছিলেন। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিলঘুষি মারলে আহত হন মোমরেজুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানযোগে মোচড়া মোড়ে আসেন মোমরেজুল ইসলাম। এ সময় বৃষ্টি হওয়ায় পাঁচ টাকার ভাড়া মোমরেজুল ইসলামের কাছে ১০ টাকা চান ভ্যানচালক। এ নিয়ে বাগবিতণ্ডার সময় ঘুষি মারেন। আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হোসেন সাতক্ষীরা সদর থানায় ভ্যানচালক মিন্টুকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম