প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়লো ৮ মিটার গভীরতার জাহাজ

মোংলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ২৩:০৭আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০০:০০

প্রথমবারের মতো মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার কোনও বিদেশি জাহাজ। সোমবার (২৭ মার্চ) বিকাল ৫টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে।

এর আগে, এত গভীরতার কোনও জাহাজ জেটিতে নোঙর করেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সোমাবার রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।

এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ম্যানেজার শিপিং এম এন আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করলো। জেটিতে ড্রেজিংয়ের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে। ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি পণ্য রফতানি হবে। আগামীকাল মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া জেটিতে ড্রেজিংয়ের ফলে এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ অনায়াসেই এখানে নোঙর করবে। এর আগে গভীরতা না থাকায় সাত থেকে সাড়ে সাত মিটারের জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোংলা বন্দর জেটিতে আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেলো। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং ভবিষ্যতে সাড়ে আট মিটার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। যা এরই মধ্যে কিছু উন্নয়ন দৃশ্যমান হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী