সুন্দরবনে জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭

মোংলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ০১:৩২আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:১৭

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলায় দুই বন কর্মকর্তাসহ সাত জন আহত হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) বিকাল ৫টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে। রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান বিষয়টি জানিয়েছেন। তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। 

মাহবুব হাসান বলেন, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকায় বুধবার দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে বিকালে অভিযানে যান চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামে এক জেলেকে আটক করা হয়। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের চলে যেতে বললে আমাদের ওপর চড়াও হন। একপর্যায়ে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলা চালান জেলেরা। 

হামলায় সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, বনরক্ষী মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিডবোট চালক মঞ্জু রানা আহত হন। আহতরা রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান মাহবুব হাসান। 

তিনি আরও বলেন, হামলায় জড়িত জেলে জয়মনি এলাকার নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় এসব জেলের বিরুদ্ধে মামলা করা হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে