২২০ টাকায় মুরগি বিক্রি করায় জরিমানা, অভিযান দেখে পালালেন ব্যবসায়ীরা

নড়াইল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৭:২৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭:২৬

অনুমোদন না থাকা, নোংরা পরিবেশ, বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এদিকে, অভিযানের খবর পেয়ে বিভিন্ন বাজার দোকান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান।

শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাস টার্মিনাল, রূপগঞ্জ ও সদর উপজেলার গোবরা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার  প্রামাণিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুরগি ব্যবসায়ীদের মূল্য তালিকা না থাকায় এবং ব্রয়লার মুরগি ২২০ টাকা ও সোনালি মুরগি ৩৫০ টাকায় বিক্রির দায়ে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় মুদি ও কাপড়ের দোকানদারকে এবং দধি তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টির দোকানদারকে জরিমানা করা হয়। সবমিলিয়ে, মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক জানান, অভিযানের খবর শুনে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেছেন। উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পুরো রমজান মাসে নজরদারি অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী