দেশে এসেছিলেন ছুটিতে, বিরোধের জেরে প্রাণ গেলো প্রবাসী যুবকের

মেহেরপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৩, ০৯:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৯:৫৩

দুই মাস আগে দুবাই থেকে দেশে ছুটিতে এসেছিলেন মেহেরপুরের সদর উপজেলার রাইপুর গ্রামে শরিফুল ইসলাম। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শরিফুল রাইপুর গ্রামের বাবর আলীর ছেলে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী রুবিনা খাতুন জানান, বিকালে রাইপুর গ্রামের হাতিভাঙ্গা মাঠে নিজ জমিতে কৃষিকাজ করতে যান শরিফুল। এ সময় গ্রামের আকসেদ হোসেনের ছেলে খোকনসহ কয়েকজন মিলে মাঠে গিয়ে শরিফুলকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

তিনি অভিযোগ করেন, গত বছর তার স্বামী শরিফুল একই গ্রামের খোকনকে সৌদি আরব পাঠান। খোকন সেখানে ১৩ মাস কাজ করে দেশে ফিরে এসে শরিফুলের কাছে টাকা দাবি করে আসছিলেন। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিস বসানো হয়। 

সেই রাগ থেকে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের