দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে ২ যুবককে ছুরিকাঘাতে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ০২:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০২:২০

চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে ওই হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধু চালক সজল আলী (২৭) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে এনজিওকর্মী মামুন অর রশিদ (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভালাইপুর বাজারের আসাবুলের দোকানে কাপড় কিনতে গিয়ে কাপড়ের দোকানের দর কষাকষি নিয়ে কর্মচারী ইমনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় সাবিনা খাতুন নামে এক নারীর। এ ঘটনার সূত্র ধরে সাবিনা খাতুনের ছেলে টিপু ও তার বন্ধুরা দোকান কর্মচারী ইমনের কাছে গিয়ে বিষয়টি জানতে চায়। সেসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে চলে আসেন টিপু ও তার বন্ধুরা। 

এরপর বিকালে ভালাইপুর বাজারে চা খেতে গেলে দোকান কর্মচারী ইমনসহ কয়েকজন টিপু মিয়ার বন্ধু মামুন ও সজলের ওপর হামলা চালায়। এ হামলায় ছুরিকাহত হয় মামুন ও সজল। তাদের দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় মামুন ও সজলের।

ভালাইপুর গ্রামের বাসিন্দা টিপু মিয়া বলেন, বিকালে আমার মা সাবিনা খাতুন ভালাইপুর মোড়ে আসাবুল গার্মেন্টস ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম জিজ্ঞেস করলে ৮২ টাকা গজ বলে কর্মচারী ইমন। আমার মা ৮০ টাকায় কাপড়টি চাইলে বিষয়টি নিয়ে ওই কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে কাপড়া পরিমাপের স্কেল দিয়ে আমার মাকে আঘাত করে দোকানের কর্মচারী ইমন। আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয় সে। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। 

তিনি বলেন, পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ আমার বন্ধু মামুন ও সজল ভালাইপুর বাজারে চা পান করতে যাই। এসময় আসাবুলের দোকানের কর্মচারী ইমন, সানোয়ার ও আকাশসহ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। পরে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন সজল ও মামুন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজল।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজল। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার আগেই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে