মোটরসাইকেল নিয়ে মাদক কারবারিদের ধাওয়া, পড়ে ২ পুলিশ আহত

মেহেরপুর প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৮:৫৮আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৫৮

মেহেরপুরের গাংনীতে মাদক পাচারকারীদের ধরতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক বহন করা মোটরসাইকলেসহ ১৪৬ বোতল ফেনসিডিল। বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার মহাম্মদপুর এলাকার সড়কে মাদক বহনকারীদের মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশও মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে।

তিনি আরও বলেন, ভাঙা রাস্তা হওয়ায় মাদক কারবারিদের মোটরসাইকেলের সঙ্গে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ হলে সড়কে পড়ে যায়। তখন মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। গুরুতর আহত হন তানভীর ও তোহিদ নামের দুই পুলিশ সদস্য। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কনস্টেবল তানভীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের