১৩ জুনের পর লোডশেডিং থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
১০ জুন ২০২৩, ২২:০৯আপডেট : ১০ জুন ২০২৩, ২২:০৯

আগামী ১৩ জুনের মধ্যে সারাদেশে বিদ্যুতের অবস্থা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘১৩ জুনের পর কোনও লোডশেডিং থাকবে না। ইতিমধ্যে দেশে কয়লা আসা শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং কমে যাবে।’

বিশ্বে তেলের দাম বৃদ্ধি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কয়লা সংকট দেখা দিয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়লার সংকটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।  ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ঠিক হয়েছে। আজ খুলনা বিভাগের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। ১৩ জুনের মধ্যে বিদ্যুতের অবস্থা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।’

শনিবার (১০ জুন) বিকালে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় শালিকা গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

দেশের মানুষকে আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে তখন ৪০ শতাংশ বিদ্যুৎ ছিল। সেটিকে শেখ হাসিনা সরকার শতভাগ বিদ্যুতে রূপান্তর করেছে। বিএনপি সবসময় অপপ্রচার চালায়। বিদ্যুতের বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা।’

বিদ্যুতের সমস্যা সাময়িক এবং সেটি দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০৬ সালে শেষ বছরে ৩২-৩৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এখন প্রায় সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে সারাদেশে ৩৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ অটোরিকশায় ব্যাটারি রিচার্জে খরচ হচ্ছে। বিএনপি ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন ৩২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতো। বর্তমানে তার থেকে বেশি অটোরিকশার ব্যাটারি চার্জে ব্যবহার করছি আমরা। এটা বিএনপিকে মাথায় রাখতে হবে। তারপর সমালোচনা করতে হবে।’ 

/এএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে