কয়েকদিনে ৪০-৪৫টি ট্রান্সমিটার চুরি করেছে তারা

মেহেরপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১২:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৪৮

মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর, কুষ্টিয়া ও নাটোর জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ট্রান্সমিটার চুরির যন্ত্রাংশ ও দেশীর অস্ত্র উদ্ধার করা হয়।

তারা হলেন- মেহেরপুরের মোনাখালি গ্রামের মনিরুল ইসলাম খোকন, কুষ্টিয়া জেলার সেলিম আলী, হারেজ মালিথা ও নাটোর জেলার রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিং জেলা পুলিশ সুপার রাফিউল আলম জানান, কয়েক মাসের মধ্যে মেহেরপুর জেলার বিভিন্ন মাঠ থেকে সেচ কাজে ব্যবহৃত মোটর চালানোর ৪০ থেকে ৪৫টি বৈদ্যুতিক ট্রান্সমিটার কয়েকদিনে চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করেছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে ট্রান্সমিটার চুরির যন্ত্রপাতি ও দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। তারা মেহেরপুর জেলার বিভিন্ন মাঠ থেকে গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার খুলে নিয়ে যেতো। এতে করে ওই মাঠে বিভিন্ন উৎপাদিত ফসলের সেচ সুবিধা থেকে বঞ্চিত হতো কৃষকরা।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী