পুলিশের অতিরিক্ত আইজিপি সেজে প্রতারণা

মেহেরপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ১৫:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৫:৩৫

মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

এই প্রতারক মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাহবুবুর রহমান ডাবলুর ছেলে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, নিজেকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। আসামির কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‍্যাংক ব্যাজ পরা বিভিন্ন ছবি পাওয়া গেছে।

ওসি আরও জানান, আসামির মোবাইলে ফেসবুক (MD Mahfuzur Rahman Joy) নামে আইডি লগ-ইন করা প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি পাওয়া গেছে। আসামির ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি মোবাইলে থাকা ছবি দেখিয়ে সাধারণ মানুষ ও প্রশাসনের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। প্রতারণার উদ্দেশে সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করতো। তার বিরুদ্ধে এসআই উত্তম কুমার বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী