পাচারকারীকে ধাওয়া দিয়ে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার করলো বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ০৯:১৪ আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:১৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাতিলা সীমান্ত থেকে ১৭টি সোনার বার উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে পাতিলা ঈদগাহ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

রাত ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জীবননগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বার পাচার হবে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয়। বিকাল ৫টায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু নেয়।

মোটরসাইকেলে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল বেল্টের মধ্য থেকে ১৭টি সোনার বার উদ্ধার করে। এর ওজন পাঁচ কেজি ৪৭৮ গ্রাম। আনুমানিক বাজার মূল্য চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক