রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ 

মোংলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১৬:০০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৬:৩৮

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামক একটি বাণিজ্যিক জাহাজ। সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে জেটিতে জাহাজটি নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী  ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ মেট্রিক টন খালাস করে লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

তিনি আরও জানান, বাকি ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর জেটিতে নোঙর করে এমভি জেইন। দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হবে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছনো হবে।

গত ১৩ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

/এফআর/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বারবার কয়লার দরপত্র বাতিলে লোকসানের শঙ্কায় আরএনপিএলের বিদ্যুৎকেন্দ্র
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আবারও কয়লা আমদানি শুরু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম