বেনাপোলে পরিত্যক্ত ঘর থেকে ১৮ ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৭

বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (০২ সেপ্টেম্বর) বিকালে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব। পরিত্যক্ত ঘরটির মালিক বেনাপোল বন্দরের শ্রমিক সরদার মো. বাদল।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা আছে। শনিবার বিকালে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘরের মাটির নিচে পুঁতে রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘ককটেলগুলো থানায় জমা দিয়েছে র‌্যাব। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে