রেললাইনের পাশে পড়ে ছিল কিশোরীর লাশ

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩

যশোর সদরের সাতমাইল এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরীর (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সাতমাইল এলাকার একটি ফিলিং স্টেশনের অদূরে রেল লাইনের পাশে লাশটি পড়ে ছিল। তার পরনে লাল রঙের থ্রি পিস ছিল।

খবর শুনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত অথবা পরিকল্পিতভাবে কেউ ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেওয়ায় তার মৃত্যু হতে পারে।

যশোর রেল স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম