ভারত-নেপাল ও ভুটান সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে: রেলমন্ত্রী

মোংলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৭:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৫৬

আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘মূলত মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল যোগাযোগ স্থাপনের ফলে এই বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এই রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদী পথে বন্দরের পণ্য পরিবহন করা হতো।  রেলপথে পণ্য পরিবহনে খরচ কম, এর সুবিধা পণ্যের ওপর যোগ হবে। ফলে এর সুফল পাবে জনগণ।’

শনিবার (১৪ অক্টোবর) বিকালে এই রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এই রেলপথের রূপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশের লিংকেজ এখনও সম্পন্ন হয়নি জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে এই লিংকেজ সম্পন্ন হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের প্রস্তুত হয়ে যাবে। এছাড়া দুই-তিনটি ব্রিজে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে মেরামত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর এই রেলপথ উদ্বোধন করবেন।’

প্রসঙ্গত, মোংলা-খুলনা রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ২০২২ সালের ডিসেম্বরে এই প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আরও তিন মাসের সময় বৃদ্ধি করা হয়। সেই অনুযায়ী চলতি অক্টোবর রেলপথ উদ্বোধনের কথা থাকলেও পুরোপুরি ক্রুটিমুক্ত করেই আগামী ৯ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে।

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী