ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার হাজার পাখি

বাগেরহাট প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ১৪:৩৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে কমপক্ষে চার হাজার বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) ভোর ৪টায় চিতলমারী উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুন নেভাতে গিয়ে মো. শাকিল সুলতান রানু (৪৮), মো. রাজু ফরাজী (২৮) ও মো. তানজিল শেখ (১০) আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তরুণ উদ্যোক্তা মো. শুভ্র শেখ কান্নাজড়িতকণ্ঠে জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেন। তিলে তিলে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তার খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে চার হাজার পাখি ছিল। রবিবার ভোর ৪টার দিকে আগুনের লেলিহান শিখার তাপে তাদের ঘুম ভেঙে যায়। উঠেই দেখেন ঘরের পাশে পাখির খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আগুনে চার হাজার পাখিসহ নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আবারও মা-বাবা, ভাইবোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক