হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ২২:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:৩৮

যশোরে মো. রিপন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন শহরের খড়কি বামনপাড়া এলাকার হাবিবুর গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন রিপন। হঠাৎ চার-পাঁচ জন যুবক মুখোশ পরিহিত অবস্থায় তাকে ধারালো অস্ত্র হাতে ধাওয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

কোতোয়ালি থানার পরিদর্শক এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, ‌‘কী কারণে কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি