সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবক

বেনাপোল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ২২:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২২:৫৩

দীর্ঘ তিন বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন নরসিংদী জেলার আলকাজ মিয়ার ছেলে রিয়াদ মনি (২৫), একই জেলার গোপাল মিয়ার ছেলে রহিম মিয়া (২৭), গাজীপুর জেলার মফিজ মোল্যার ছেলে রশিদ মোল্যা (২৮), কুমিল্লা জেলার সিদ্দিকুরের ছেলে আল আমিন (২৩), সুনামগঞ্জ জেলার আবদুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৬), গাজীপুর জেলার চাঁন মিয়ার ছেলে বাছেদ মিয়া (২৮), নারায়ণগঞ্জ জেলার শাহাজান বেপারীর ছেলে ফরিদ হোসেন (৩০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা এই ৭ বাংলাদেশি তিন বছর আগে সীমান্ত পথে ভারতে যান। সেখানে তামিলনাড়ু এলাকায় অবৈধভাবে বিভিন্ন পেশায় কাজ করার সময় পুলিশের হাতে তারা গ্রেফতার হন। সেখান থেকে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আদালত তাদের তিন বছরের সাজা দেয়। সেখান থেকে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়।

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির একপর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিট’-এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে নিজ জিম্মায় তারা বাড়ি ফিরে যাবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের