যশোরে র‌্যাবের অভিযানে ৩০টি ককটেল ও এয়ারগান উদ্ধার

যশোর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৫:২০আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:২০

যশোর শহর ও বেনাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০টি ককটেল ও একটি পিস্তল সদৃশ এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, দেশ ও জনগণের জানমালের ক্ষতিসাধন ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ককটেল বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার গভীর রাতে শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বাজারের ব্যাগ হতে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও ১টি পিস্তল সদৃশ এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে বালতিভর্তি ২১টি ককটেল উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশে পরিকল্পিতভাবে উদ্ধারকৃত ককটেল একত্রিত করা হয়। ককটেল বোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের