সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেলো দুই ভারতীয় নাগরিকের

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১০:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:০৬

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। 

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া সজীব নামে প্রাইভেটকারেটচালক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী