মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মেহেরপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১২

মেহেরপুর শহরে কায়েম কাটা মোড়ে সড়ক দুর্ঘটনায় বায়জিদ হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই জন।

নিহত স্কুল ছাত্র সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইসরাফিল হোসেনের ছেলে ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে তিন ছাত্র মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে মেহেরপুর শহর থেকে মনোহরপুর যাওয়ার পথে কায়েম কাটা মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দশম শ্রেণির ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী বায়জিদকে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের