আপনাদের ভোটেই এমপি হতে চাই, আরেকবার সুযোগ দিন: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান। নড়াইলের উন্নয়নে যা যা করা দরকার সবই করবো। আপনাদের ভোটেই এমপি হতে চাই। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিন। আমার লক্ষ্য একটাই—নড়াইলবাসীর উন্নয়ন।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুুর গ্রামে নির্বাচনি পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মিঠাপুুর, নালিয়া, নলদী এবং  লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন নৌকার এই প্রার্থী। দুপুরে মিঠাপুর এলাকায় গেলে তাকে ঘিরে ধরেন শত শত জনতা। রাস্তার দুই পাশে এই তারকাকে দেখতে ভিড় জমান নারী ও শিশুরা। পথে পথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সালাম দিয়ে কুশল বিনিময় করে দোয়া চান তিনি।

জনপ্রতিনিধি হয়ে গত পাঁচ বছর আপনাদের সেবা করেছি উল্লেখ করে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘হয়তো যে পরিমাণ কাজ করার কথা ছিল করতে পারিনি। করোনার কারণে দুই বছর কাজের সুযোগ পাইনি। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আপনারা যদি আমাকে আবারও নির্বাচিত করেন, গত পাঁচ বছরের চেয়ে উন্নয়নকাজের পরিধি বাড়বে। আরও বেশি উন্নয়নকাজ করার চেষ্টা করবো।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘৭ জানুয়ারি আপনারা সবাই কেন্দ্রে যাবেন। জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গণসংযোগ ও নির্বাচনি পথসভায় মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মুন্সী আলাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আশরাফ, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম