পরিবারের সবাই মিলে ভোট দিতে এলে আনন্দিত হবো: সাকিব

মাগুরা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ২২:০৮ আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২:১৮

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের শ্রীপুরের সমাবেশে ছিল স্বতঃস্ফূর্ত মানুষের ঢল। এদিন ফরিদপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে তিনি সন্ধ্যায় শ্রীকোল পৌঁছান।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাকিব সমাবেশস্থলে পৌঁছান সন্ধ্যা ৭টায়। দুপুর থেকেই সমাবেশস্থল শ্রীকোল স্কুল মাঠে এক এক করে মিছিল আসতে থাকে। বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নারী-পুরুষরা ভিড় জমান সমাবেশস্থলে।

সাকিব বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তবে ৭ জানুয়ারি পরিবারের সবাই মিলে ভোট দিতে এলে আমি আরও বেশি আনন্দিত হবো। আমি আপনাদের পাশে থাকতে চাই।’

শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উল্লাহ খান কুটির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সি রেজাউল হক প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক