পাঁচ কেজি ওজনের দুটি ভোল মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ০৯:১১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:১৬

সাতক্ষীরার সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে ধরা তিন ও আড়াই কেজি ওজনের দুটি ভোল (জাভা) মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছেন দুই জেলে। সোমবার (৮ জানুয়ারি) শ্যামনগর উপজেলার সোনারমোড় মৎস্য আড়তে কালিঞ্চি গ্রামের অলিউর রহমান এবং শাহিন আলম মাছ দুটি বিক্রি করেন।

এর আগে অপর দুই সহযোগীর সঙ্গে মিলে সুন্দরবনের দাড়গাং এলাকা থেকে তারা জাল দিয়ে মাছ দুটি শিকার করেন।

জেলে অলিউর জানান, ৩০ ডিসেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যান। টানা চার দিনে তেমন মাছ না মিললেও পঞ্চম দিনে রায়মঙ্গল নদীর দাড়গাং এলাকায় জাল পাতার পর অন্যান্য মাছের সঙ্গে দুটি মাঝারি সাইজের ভোল মাছ জালে আটকা পড়ে। রবিবার লোকালয়ে ফিরে সোমবার তারা ভোল মাছ দুটি শ্যামনগরের মাজাট গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের কাছে ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন।

ব্যবসায়ী নুরুজ্জামান জানান, ওষুধ তৈরি করার জন্য বিদেশে ভোল মাছের ফুলকার বিশেষ চাহিদা থাকায় তার মূল্যও বেশি। এমন সাইজের মাছের প্রতি কেজির ১২ থেকে ১৫ হাজার টাকা দাম রয়েছে।

তিনি আরও জানান, সামান্য কিছু লাভ রেখে মাছ দুটি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী