বিএসএফের বাধায় বেনাপোল ট্রাক টার্মিনালের নির্মাণকাজ বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের দেড়শ’ গজের মধ্যে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে নির্মাণাধীন ট্রাক টার্মিনালের একাংশের কাজ বন্ধ করে দিয়েছে। টানা ১১ দিন বন্ধ রয়েছে নির্মাণকাজ। বিষয়টি সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও এই বিষয়ে কোনও সুরাহা মেলেনি।

বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণকাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তা না হলে যেকোনও সময় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম এ ব্যাপারে বলেন, ‘চলতি বছরের জুন মাসে ট্রাক টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে বন্দরে পণ্য খালাসে বিলম্ব হওয়া ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবে বন্দর সংশ্লিষ্টরা। কিন্তু সীমান্তের ১৬ একর জমির ওপর নির্মাণাধীন ট্রাক টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে।’ স্থলবন্দর কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে টার্মিনালের বাকি কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান তিনি।

এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, ‘বিএসএফের পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ বন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ সমাধান এবং খুব শিগগিরই টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
এক সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, একমত হয়েছে যেসব বিষয়ে
জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় নাগরিককে ধরে আনলেন গ্রামবাসী
সর্বশেষ খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন