মেধাবী শামীমকে মেরিনে ভর্তির টাকা দিলেন পুলিশ সুপার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর মেরিন একাডেমিতে ৩৫তম স্থান অধিকারী সেই শামীম কবির নিরবের ভর্তির দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে শামীম ও তার মায়ের হাতে টাকা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান। এ ছাড়া তার মাসিক খরচের জন্য কিছু খরচ পাঠিয়েছেন কয়েকজন সহৃদয়বান ব্যক্তি। ভর্তির সুযোগ পেয়ে খুশিতে কেঁদে ফেলেন মেধাবী এই শিক্ষার্থী। 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান বলেন, মেধায় টিকেও মেরিন একাডেমিতে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল সাতক্ষীরা শহরের চা বিক্রেতার ছেলে শামীমের। ভর্তি হতে পারছে না শামীম বাংলা ট্রিবিউনের এমন একটি সংবাদ জেলা পুলিশ প্রশাসনের নজরে আসে। অর্থের অভাবে এমন একজন মেধাবী ছাত্র ভর্তি হতে না পারার বিষয়টি দুঃখজনক। সংবাদটি দেখার পর আমি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তার সব খরচ বহনের সিদ্ধান্ত নেন। রবিবার দুপুরে শামীম এবং তার মায়ের হাতে এক লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এসব মেধাবীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সম্মিলিতভাবে এগিয়ে এলে এসব মেধাবীরা অভাবের কারণে হারিয়ে যাবে না। ওরা বিকশিত হয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, ভর্তির টাকা পেয়ে শামীম কবির নিরব বলেন, পুলিশ সুপার স্যার আমার ভর্তির টাকা তুলে দিয়েছেন এ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়া অনেক মানুষ আমার সহযোগিতা করতে চেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভর্তি হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারি সবার কাছে সেই দোয়া চাচ্ছি।

মা আঞ্জুমান আরা বলেন বলেন, ছেলের ভর্তির টাকা দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। কয়েকজন হৃদয়বান ব্যক্তি পড়াশোনার জন্য মাসিক খরচ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছেলে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় কাজ করতে পারে সবার কাছে সেই দোয়া চাচ্ছি।

বাবা সিদ্দিকুর রহমানও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একইসঙ্গে সবার জন্য দোয়া করেছেন।

প্রসঙ্গত, মেধায় টিকেও টাকার জন্য মেরিন একাডেমিতে ভর্তি হতে পারছিলেন না চা বিক্রেতার ছেলে শামীম কবির নিরব। অনিশ্চয়তায় দিন কাটছিল তার। চট্টগ্রাম মেরিন একাডেমিতে ভর্তি হতে তার প্রয়োজন ছিল এককালীন এক লাখের বেশি টাকা। কিন্তু গরিব বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। তাই ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় ছিল নিরবের পরিবার। এ সংক্রান্ত একটি খবর বাংলা ট্রিবিউনে প্রকাশিত হলে ভর্তি ও অন্যান্য খরচ বাবদ টাকার ব্যবস্থা করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ ছাড়া কয়েকজন হৃদয়বান ব্যক্তি পড়াশোনার জন্য মাসিক খরচ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শামীম ও তার মায়ের হাতে টাকা তুলে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি