টিকটক পোস্টে কমেন্ট করায় যুবককে হত্যা!

যশোর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১

যশোর সদরে টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে দ্বন্দ্বের জেরে আকাশ সর্দার (২২) নামে এক যুবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে জেলা সদরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী এ তথ্য জানান।

আকাশ শংকরপুর বটতলার তোতা সর্দারের ছেলে। পুলিশ ও মৃতের স্বজনরা জানান, আকাশ একই এলাকার সাব্বির ও তানভীরসহ কয়েক জনের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটকের একটি পোস্টে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে আকাশকে ডেকে নেয় সাব্বির। রাত ১টার দিকে আকাশকে বটতলা বস্তিতে নিয়ে সাব্বির, তানভীর, অনিক, ছোট আকাশ, সোহানসহ ১০ থেকে ১২ জন ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়। তার গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ওসি বলেন, ‘বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।’

/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী