কৌতূহল থেকে খতনা, প্রাণ গেলো শিশুর

বাগেরহাট প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০ আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৪

বাগেরহাটের চিতলমারীতে কৌতূহলবশত হাত-পা ও মুখ বেঁধে খতনা করায় তিন বছরের শিশু শিহাব শেখের মৃত্যু হয় বলে আদালতে জবানবন্দি দিয়েছে কিশোর হামিম শেখ (১৭)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম বলেন, ‘হত্যার দায় স্বীকার করে কিশোর হামিম আদালতে জবানবন্দি দিয়েছে। দীর্ঘদিন ধরে হামিমের মধ্যে খতনা করার কৌতূহল ছিল। এজন্য সে শিহাবকে বাছাই করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিহাবকে ডেকে ঘরের ভেতর নিয়ে যায় হামিম। এরপর শিহাবের হাত-পা ও মুখ বেঁধে একটি কাঁচি দিয়ে খতনা করার চেষ্টা করে এবং পুরুষাঙ্গ কেটে ফেলে। একপর্যায়ে শিশু শিহাব অচেতন হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে শিশু শিহাবের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। কিশোর হামিমকে আদালত কিশোর সংশোধনাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শিশু শিহাব বাড়ির উঠানে খেলছিল। এ সময় হামিম শেখ তাকে ডেকে নিয়ে নিজ ঘরের মধ্যে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে মাইকিং করে স্থানীয়রা। পরে হামিমের ঘর-সংলগ্ন শৌচাগারের পাশ থেকে শিশু শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতেই পুলিশ অভিযুক্ত হামিম শেখকে আটক করে।

এ ঘটনায় শিশু শিহাবের মা সুমি বেগম বাদী হয়ে কিশোর হামিমকে আসামি করে চিতলমারী থানায় হত্যা মামলা করেছেন। হত্যার শিকার শিশু শিহাব চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে। অভিযুক্ত কিশোর হামিম শেখ একই এলাকার রমজান শেখের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক