শেখ হাসিনা সফটটেক পার্ককে আরও কর্মমুখী করবে সরকার: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২১:১২আপডেট : ০২ মার্চ ২০২৪, ২১:১২

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে। তারই অংশ হিসেবে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নানাভাবে অর্থবহ করা হবে। ডিজিটালে দেশকে এগিয়ে নিতে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ককে আরও কর্মমুখী করতে সকল প্রকার উদ্যোগ সরকার গ্রহণ করবে।’

শনিবার (২ মার্চ) দুপুরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, টেকসিটি বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, যশোর পৌর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।

মতবিনিময় সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া একটি প্রেজেন্টশন উপস্থাপন করেন। একই সঙ্গে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক তথ্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল।

ইউটিউব চ্যানেল ‘ডিজিটাল টেক’ কেক কেটে উদ্বোধন করেন কাজী নাবিল

বিনিয়োগকারীদের মধ্যে বক্তৃতা করেন মহিদুল ইসলাম, অজয় দত্ত, আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ্বাস, আনিকা হাসান, পারভেজ মাহমুদ হিরা প্রমুখ। সভাপতিত্ব করেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর।

মতবিনিময় সভা শেষে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট, দি বাংলাদেশ ইকো সিস্টেমের রি-ব্রান্ডিং, বর্ণ আইটির জনসচেতনতায় ডিজিটাল কনটেন্ট শীর্ষক একটি ইউটিউব চ্যানেল ‘ডিজিটাল টেক’ কেক কেটে উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ। একই সঙ্গে তিনি টেকনোসফট গ্লোবাল লিমিটেডের ই-সমবায় সফটওয়্যার উদ্বোধন এবং অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের অফিস পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু, লুৎ-ফুল কবীর বিজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক কর্মকর্তা ও বিনিয়োগকারীগণ।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি