ছেলেদের আগে মেয়েরা ক্রিকেট বিশ্বকাপও জিততে পারে: হাবিবুল বাশার

খুলনা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ২২:১৪আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২২:১৪

নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘দেশের ক্রিকেটে নারী দলের বিশেষ অবদান আছে। ছেলেদের আগেই মেয়েরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেরা এশিয়া কাপের ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন হতে পারেনি। নারী দিবসের অগ্রগতি এখানেই থেমে নেই। নারীদের জন্য দিবস প্রতিদিনই। প্রতিটি মুহূর্তেই তারা অগ্রসর হচ্ছে। বাংলাদেশ নারী দলের অগ্রগতি অসাধারণ। এই দলে খুলনার অংশগ্রহণও অন্যতম। বর্তমান নারী দলের অগ্রগতি আশাব্যঞ্জক। তারা ছেলেদেরও আগে বিশ্বকাপও জিততে পারে।’

শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেটাররা

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় জাতীয় নারী ক্রিকেট দলের ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দিবসটি উপলক্ষে ক্রিকেট বোর্ডের আয়োজনে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রিকেটাররা উপস্থিত হন। স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় উজ্জীবিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলের কোচ হাসান তিলকারত্মে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ক্রিকেটার ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। ক্রিকেটারদের সামনে পেয়ে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী মালিহা ও নানজিরা মার্গুব।

ছেলেদের আগে মেয়েরা ক্রিকেট বিশ্বকাপও জিততে পারে: হাবিবুল বাশার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকামি মাকসুদা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। নারী দিবসের আলোচনা শেষে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

/এফআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি