বাড়ি থেকে বের হতেই খুন হলেন যুবক

যশোর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ০২:১৩আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে রমজান শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রমজান শেখ ওই এলাকার ফয়েজ শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিহত রমজানের শাশুড়ি শুকলা খাতুন জানিয়েছেন, রাতে রমজান বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রেলগেট বাজারের কাছে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার খন্দকার রেজওয়ান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ১০টা ১০ মিনিটের দিকে মরদেহ জরুরি বিভাগে আনা হয়। তার বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত রমজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

/আরআইজে/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের