কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৫, ১১:৩০ আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৩০

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মো. রকি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাদবরবাজার সংলগ্ন ওয়ালটন গলিতে এই হত্যাকাণ্ড ঘটে।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, রাত ১২টার দিকে রকি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ৫–৬ জন ব্যক্তি, যাদের মধ্যে পলাশ, আবুবক্কর ও স্থানীয় একজন মেম্বার তাকে ঘিরে ফেলে। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা রকিকে মারধর করে এবং বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রকিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রুবেল আরও জানান, নিহত রকি দিনমজুর প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় অসহায়দের পাশে দাঁড়াতেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দিনেই এ নিয়ে একবার অভিযুক্তদের বকাঝকা করেন রকি। সম্ভবত তারই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
সর্বশেষ খবর
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন