জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে পুলিশ: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৪:৩১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৪:৩১

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘প্রতিটি সংকটে জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ অবিরামভাবে কাজ করে যাচ্ছে।’

শনিবার (৯ মার্চ) বেলা ১২টায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। দেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন সময়ে সন্ত্রাস দমন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলবো না। আমি ব্যক্তিগতভাবে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। পুলিশের যেকোনও ভালো কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা

পুলিশ সুপার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বেলা ১১টায় পুলিশ লাইনসে স্থাপিত পুলিশ স্মৃতিস্তম্ভে নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মাশরাফি। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি প্রদানের আগে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে নিহত জেলার ২৪ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান