স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ০৯:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৫১

স্বামীকে ভিডিও কলে রেখে ইরানী আফরোজ তানু নামে এক নারী (২৭) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইরানী পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরে একটি বিউটি পার্লার রয়েছে তার। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। তবে বিভিন্ন বিষয়ে স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকতো।

একপর্যায়ে ঘটনার দিন স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি