এমপি আনারের নিখোঁজের ঘটনায় বাংলাদেশ ও ভারতের থানায় জিডি

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মে ২০২৪, ২১:২৬আপডেট : ২১ মে ২০২৪, ২১:২৬

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সেজো ভাই এনামুল হক ইমান। রবিবার (১৯ মে) রাতে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করেছেন, তার ছোট ভাই এমপি আনোয়ারুল আজিম আনার ১২ মে (রবিবার) চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা জেলার দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে চিকিৎসার জন্য যান। পরদিন দুপুরের দিকে তার একান্ত সচিব আবদুর রউফের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবার, ঘনিষ্ঠজন, এমনকি দলীয় নেতাকর্মী সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপর আর কোনও মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার

উল্লেখ্য, একই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের বরানগর থানার একটি জিডি করা হয়েছে। সে জিডি করেছেন এই এমপির ঘনিষ্ঠজন গোপাল বিশ্বাস।

কালীগঞ্জ থানায় এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের বিষয়ে করা জিডির সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু আজিফ।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী