কুষ্টিয়ায় বাউলের আখড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ২৩:৪৭আপডেট : ০৮ জুন ২০২৪, ২৩:৪৭

কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আখড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমদপুর গ্রামে গঙ্গা-কপোতাক্ষ নদের পাড়ের ওই আখড়া ভেঙে দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ। আবদুল খালেক বলেন, কে বা কারা, কেন এটা ভাঙল তা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আখড়াটি ছিল আহমদপুর গ্রামের নিশান আলী বাউলের। এ বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনও একসময় আখড়াটি ভেঙে মাটিতে মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। সরকারি খালের ওপর এটি গড়ে তোলা হয়েছিল। আখড়াটি গ্রাম থেকে অনেক দূরে হওয়ায় কখন ভাঙা হয়েছে, তা কেউ দেখেননি। ওখানে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সরকারি জায়গা গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানালের ওপর চার পাশে পাটখড়ির বেড়া এবং ওপরে টিন দিয়ে আখড়াটি তৈরি করা হয়। সাধুরা রাতে আসর বসাতেন। তবে ওখানে কেউ থাকেন না। আজকে সকালে আমাদের জানানো হয়, এটি ভেঙে ফেলেছে, আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে গিয়ে দেখি ভাঙা টিন পড়ে আছে। কে বা কারা ভেঙেছে, তা জানা যায়নি। গত বৃহস্পতিবার নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে একজনকে মারধর করেছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নিশান আসামি। ওই ঘটনার জের ধরে ভাঙচুর চালানো হতে পারে। তাও নিশ্চিত না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এ বিষয়ে পোড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান বলেন, ‘বাউলের আখড়া ভাঙচুরের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি।’

/এএম/
সম্পর্কিত
জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার
বাউলশিল্পী আবুল সরকারের মুক্তিতে বাধা নেই: আইনজীবী
বাউল গানের অনুষ্ঠানে এক দল উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি