ঈদুল আজহায় বেনাপোলে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

বেনাপোল প্রতিনিধি
১২ জুন ২০২৪, ২৩:৪১আপডেট : ১২ জুন ২০২৪, ২৩:৪১

ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সেইসঙ্গে কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১২ জুন) বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৭ জুন ঈদুল আজহা। এ উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।’

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪-১৮ জুন ভারত-বাংলাদেশে সরকারি ছুটি। এজন্য দুই দেশের মধ্যে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে মর্মে একটি চিঠি আমরা পেয়েছি। তবে আগামী ১৯ জুন সকাল থেকে আবারও এই পথে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে শুরু হবে।’ 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে, সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে।’ 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ‘আগামী ১৯ জুন সকাল থেকে আবার এই পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি