অধিক ফলনশীল পাটের জাত উদ্ভাবন, আর আমদানি করা লাগবে না

যশোর প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১৯:২৪ আপডেট : ২১ জুন ২০২৪, ১৯:২৪

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো. আব্দুল আওয়াল বলেছেন, ‘তোষা পাট-৯ একটি উচ্চ ফলনশীল পাট। এর বীজ দেশীয়। এটি চাষ করে কৃষক লাভবান হবেন। দেশে উৎপাদিত বিধায় আমদানি-নির্ভরতা কমবে। এখন থেকে উন্নত জাতের পাট বীজ আমদানি করা লাগবে না।’

শুক্রবার (২১ জুন) বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে ‘উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট-৯ (সবুজ সোনা) জাতের আর্ট উৎপাদন জনপ্রিয়করণ বিষয়ক মাঠ দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজেআরআইয়ের পরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. সুশান্ত তরফদার। এতে উপস্থিত ছিলেন বিজেআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রিন্স মন্ডল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন অর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা অনুপ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে অভিজ্ঞতা বর্ণনা করেন কঠুরাকান্দি গ্রামের কৃষক সংগঠক প্রয়াত আইয়ুব হোসেনের দৌহিত্র রাহাত হোসেন জয়। তিনি জানান, প্রায় ২০ শতক জমিতে নতুন জাতের পাট বুনেছেন। কঠুরাকান্দি ছাড়াও বন্দবিলা, নিমটা, জহুরপুর প্রভৃতি গ্রামের প্রায় ৩০ জন কৃষক এই পাট চাষ করেছেন। পাট বীজ কৃষকরা মণিরামপুর উপকেন্দ্র থেকে বিনামূল্যে পেয়েছেন। এতে সবাই লাভবান হবেন বলে আশা করছেন।

বিজেআরআই সূত্রে জানা গেছে, ভারতের জেআরও-৫২৪-এর সঙ্গে দেশীয় আগাম পরিপক্ব জার্মপ্লাজমের (এক্সেশন-১৭৪৯) মধ্যে সংকরায়ণ (হাইব্রিডাইজেশন) ঘটিয়ে নতুন একটি জাত উদ্ভাবন করা হয়েছে। এটি বিভিন্ন পরীক্ষণে জমিতে ভালো ফলন দিয়েছে। সেইসঙ্গে দেশের ভূমি ও আবহাওয়া উপযোগী বলেও প্রমাণিত হয়েছে। অন্য বীজগুলোর চেয়ে এই জাতটি স্বল্প সময়ে ভালো ফলন দেয়। 

কৃষকদের চাহিদার কথা চিন্তা করে বিজেআরআইয়ের পরিচালক নার্গীস আক্তার ২০০৪ সালে জাতটি নিয়ে গবেষণা শুরু করেন। পরে উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার পর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীদের নিয়ে জাতটি উদ্ভাবন করেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত আঞ্চলিক কেন্দ্রগুলোতে পরীক্ষামূলক গবেষণার পর জাত হিসেবে স্বীকৃতি পায়। 

এ ব্যাপারে বৈজ্ঞানিক কর্মকর্তা অনুপ ঘোষ বলেন, ‘সাধারণ পাটের থেকে এই জাতের জীবনকাল ১০-২০ দিন কম। সাধারণ পাটের জীবনকাল ১২০ দিন। এছাড়া এই জাতের পাটের উৎপাদনও বেশি হয়।’

/এএম/
সম্পর্কিত
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক