স্কুল-কলেজ নির্মাণের কথা বলে টাকা উত্তোলন, পুলিশের জালে ২ প্রতারক

যশোর প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ১৫:৩৬আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫:৩৬

নগদ টাকাসহ নামে আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আটক রেজাউল করিম (৫৫) সাতক্ষীরা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং রফিকুল ইসলাম (৫৮) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পূর্বপাড়ার হাজী বাচ্চু মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার শুক্রবার বেলা ১২টার দিকে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, ‘রেজাউল করিম ও রফিকুল ইসলাম আন্তজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এরা যশোরের অভয়নগরের গোয়াখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল। চক্রটি যশোর মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মোমিনুর রহমানের সঙ্গে ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থানে প্রতারণার উদ্দেশ্যে ঘর ভাড়া করে কথিত অফিস খুলে এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণের জন্য জায়গা ক্রয়, বিল্ডিংয়ের ওপর কথিত ইন্টারনেট টাওয়ার নির্মাণ ইত্যাদির প্রলোভনে কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছে। গ্রেফতার দুজনের কাছ থেকে প্রতারণা করে নেওয়া ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী