বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, মামলা করলেন মা

খুলনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৯:৫৮

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে কিশোরী মেয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী ও ওই মেয়ের মা ফারজানা আফরিন (৪১)। নিহত ব্যক্তি হলেন দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার এলাকার শেখ হুমায়ুন কবির।

সোমবার (১৫ জুলাই) মহানগরীর দৌলতপুর থানায় মামলাটি করা হয়। বাদী ফারজানা আরফিন মামলার এজাহারে তার স্বামী শেখ হুমায়ুন কবিরকে ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করেছে বলে উল্লেখ করেন। মেয়ে তাদের কাছে স্বীকার করেছে বলে তিনি দাবি করেছেন।

ফারজানা আরফিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৩ জুলাই রাত ১০টা থেকে পরদিন সকালে এ ঘটনা ঘটে। তার দাবি, বাবা মেয়েকে শাসন করতো-তাই রাগে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে বাবা হুমায়ুন কবিরকে অজ্ঞাত ২/৩ জন মিলে হত্যা করেছে। তার (স্বামী) বাম হাতের বাহুতে দুটি ছিদ্র ও হাতে রক্ত ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য স্বামীর লাশ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দৌলতপুর থানার ওসি প্রবীর বিশ্বাস বলেন, শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবার হত্যাকারী অভিযোগে মেয়েকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে সে পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী