‘পাগল’ বলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ২৩:০৬আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২৩:০৬

যশোরের চৌগাছায় ‘পাগল’ বলাকে কেন্দ্র করে আলী হোসেন খোকন (২৮) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুদা চৌগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভাই প্রায় চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। এখন সুস্থ হয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। শনিবার দুপুরে বাড়ি থেকে চৌগাছা শহরে যাওয়ার পথে রাস্তার পাশে দোকানে বসে থাকা একই গ্রামের ভ্যানচালক হারুনের ছেলে আশরাফ (২২) ভাইকে পাগল বলে ডাক দেয়। এতে আলী হোসেন ক্ষুব্ধ হয়ে আশরাফকে একটি থাপ্পড় দেয়। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে আমি ও আশরাফের বাবা হারুন স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করে দিই।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আশরাফ, তার ছোট ভাই রেজা ও ভগ্নিপতি মালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকের বাঁ পাশে ও কপালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি