সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৫

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ২২:১২আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২২:১২

সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে বিষক্রিয়ায় সানজিদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ জন। এর মধ্যে গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদার মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের ছয় সদস্য। মৃত সানজিদা বেগম আনিছুর রহমানের শাশুড়ি।

আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। সবার পাতলা পায়খানা ও বমি হতে থাকে। একপর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়। স্যালাইন এবং ওষুধ খাওয়ানো হয়। কিন্তু রবিবার দুপুরে বাড়িতে মা সানজিদা বেগম মারা যান। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি তারা তিন জন সুস্থ আছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি খাবারে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যু এবং পাঁচ জন অসুস্থ হয়েছেন।’

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, ‘সানজিদা বেগম বাড়িতে মারা গেছেন। তবে আনিছুর ও মেয়ে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তারা।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি